চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনের তফসিল ঘোষণা
২৫ মে, ২০২৬ ০৮:৪৮ পূর্বাহ্ন

  

চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনের তফসিল ঘোষণা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২০-০৬-২০২৫ ০৯:৪৬ অপরাহ্ন
চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনের তফসিল ঘোষণা
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নির্বাচন-২০২৫ এর তফসিল ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) রাত ৮টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে তফসিল গোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলম পলাশ।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার গোলাম মোস্তফা ও মো. মাসুদ আলমসহ সংগঠনের সদস্যরা।

তফসিল অনুযায়ি ভোটার তালিকা প্রকাশ : ২০শে জুন,২০২৫ (রাত ১১টা)। মনোনয়নপত্র সংগ্রহ : ২১ ও ২২ জুন,২০২৫ সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত। মনোনয়নপত্র জমা : ২৩ ও ২৪ জুন ২০২৫ সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত।

মনোনয়নপত্র যাচাই-বাছাই : ২৫ শে জুন,২০২৫ সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত। বাতিলকৃত প্রার্থিতার বিষয়ে শুনানি : ২৫শে জুন (রাত ৮টা থেকে রাত ৯টা)। মনোনয়নপত্র প্রত্যাহার : ২৬ জুন,২০২৫ সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত।

নির্বাচনের তারিখ : ৩০ জুন,২০২৫ (সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত)। নির্ধারিত ১৫ পদে নির্বাচন হবে। মনোনয়নপত্র উত্তোলন, জমা ও নির্বাচনের স্থান হচ্ছে চাঁদপুর প্রেসক্লাব ।

উল্লেখ্য, নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম চাঁদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনে কোনো ধরনের প্রতীক বরাদ্দ বা ব্যবহার করা হবে না। ভোটাররা পছন্দের প্রার্থীর নাম ও পদের সামনে থাকা ঘরে টিকচিহ্ন দিবেন। বিভিন্ন পদে অংশগ্রহণকারী প্রার্থীরা নির্দিষ্ট ফি দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করবেন।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের ক্ষেত্রে মনোনয়নপত্র সংগ্রহকালে ৩ হাজার টাকা এবং সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থীগণ মনোনয়নপত্র সংগ্রহকালে ২ হাজার টাকা নির্বাচন কমিশনে জমা দিতে হবে।

সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদপ্রার্থীগণ মনোনয়নপত্র সংগ্রহকালে ১ হাজার ৫ শত টাকা এবং বাকী কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থীগণ মনোনয়নপত্র সংগ্রহকালে ১ হাজার টাকা নির্বাচন কমিশনে জমা দিতে হবে। (যে কোন পদে প্রত্যাহারকৃত প্রার্থীর জমাদানকৃত অর্থ অফেরতযোগ্য।)


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২০-০৬-২০২৫ ০৯:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 90 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া