ফরিদগঞ্জে সন্ত্রাসী হামলায় স্বামী-স্ত্রী, ভাই-বোনসহ ১০ জন আহত
২৫ মে, ২০২৬ ১০:১৬ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে সন্ত্রাসী হামলায় স্বামী-স্ত্রী, ভাই-বোনসহ ১০ জন আহত

অনলাইন ডেস্ক
২০-০৬-২০২৫ ১০:৩৭ অপরাহ্ন
ফরিদগঞ্জে সন্ত্রাসী হামলায় স্বামী-স্ত্রী, ভাই-বোনসহ ১০ জন আহত
চাঁদপুরের ফরিদগঞ্জে সম্পত্তিগত বিরোধে অতর্কিত হামলায় স্বামী-স্ত্রী, ভাই-বোনসহ অন্তত ১০ জন আহত হয়েছে। উপজেলার ৪নং পশ্চিম সুবিদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চৌরঙ্গা গ্রামের দোনার বাড়িতে এই ঘটনা ঘটে। এ সময় হামলাকারী কিশোর গ্যাং বাড়িতে হামলা, লুটপাট ও মারধর করে। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আহতরা হলেন, ওই গ্রামে মৃত আবু হানিফের ছেলে মো. লোকমান হোসেন (৬৫), তার স্ত্রী শিল্পী আক্তার (৪৭), মৃত আবু হানিফের ছেলে আব্দুল গফুর (৪০), মৃত আবু হানিফের মেয়ে হাজেরা বেগম (৫০), রেহানা বেগম (৩৮), বিউটি আক্তার (৩৫), সাকিব (২২), কামরুল হাসান (৩৩)। আহতদের মধ্যে ৫ জন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতরা জানান, চৌরঙ্গা গ্রামের দোনার বাড়িতে পৈত্রিক সম্পত্তি নিয়ে ৩ বছর ধরে পারিবারিক বিরোধ চলছে। জমি সংক্রান্ত বিষয় নিয়ে রোববার বিকেলে সন্ত্রাসী আবু কাহারের নেতৃত্বে রিয়াদ, রাব্বি, সুমন, ফয়সাল, রেদোয়ানসহ বেশ কয়েকজনের সাথে বাকবিতন্ডায় জরায়। এক পর্যায় উল্লেখিত ব্যাক্তিরা দলবল ও কিশোর গ্যাং নিয়ে দেশীয় অস্ত্রদিয়ে অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলেই আমরা গুরুতর আহত হই।

তারা আরো বলেন, সন্ত্রাসী আবু কাহার, রিয়াদ, রাব্বি, সুমন, ফয়সাল, রেদোয়ানসহ বেশ কয়েকজন রামদা, লাঠিসোটা দিয়ে আমাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে আহত সবাই অত্যন্ত রক্তাক্ত জখম হয়। তারা বাড়িতে থাকা গবাদি পশু, টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। আমরা প্রশাসনের কাছে এই সুষ্ঠু বিচার দাবি করছি।

এলাকাবাসী জানায়, আবু কাহার প্রায়শই এলাকায় প্রায় নিরীহ অসহায় মানুষদের সাথে দাঙ্গা ফ্যাসাদে জড়ায়। এ ব্যাপারে এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ বার বার বিষয়টি নিয়ে সমাধানে আসতে চাইলেও আবু কাহারের স্বেচ্ছাচারিতার কারনে তা সম্ভব হয় নি।


অনলাইন ডেস্ক ২০-০৬-২০২৫ ১০:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 413 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া