শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২০-০৬-২০২৫ ১০:৫৪ অপরাহ্ন |
বৃহস্পতিবার (১৯ জুন) রাত ১০ ঘটিকায় সময় মতলব উত্তর থানার এসআই জাফর আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ওই রাতে অভিযান পরিচালনা করেন। অভিযানে বদরপুর মোল্লাকান্দি এলাকার একটি পাকা ব্রিজের উপর থেকে চিহ্নিত মাদক কারবারি মো. মমিন (৩৬) কে গ্রেপ্তার করা হয়।
এসময় তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট এবং তার হাতে থাকা ব্যাগ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মো. মমিন উপজেলার ৩নং সাদুল্যাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বদরপুর আজিজ বাড়ির বাসিন্দা। তার পিতার নাম আব্দুল মোতালেব এবং মাতার নাম আফিয়া বেগম।
স্থানীয়দের অভিযোগ, বদরপুর এলাকাটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার আখড়ায় পরিণত হয়েছে। প্রশাসনের এ ধরনের অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, আমাদের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মাদক ব্যবসায়ী মমিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া