শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২১-০৬-২০২৫ ১০:৫১ পূর্বাহ্ন |
শুক্রবার (২০ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। দ্বিবার্ষিক সাধারণ সভায় ফোরামের সাবেক সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ কে এম রাশেদ শাহরিয়ারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, ফেমাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউনূছ উল্ল্যাহ, এলডিপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. মঞ্জুর খান প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন দ্বিবার্ষিক সাধারণ সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আমার দেশের বিশেষ প্রতিনিধি নোমান সেলিম।
এ সময় প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে এ কে এম রাশেদ শাহরিয়ারকে সভাপতি ও সফিক শাহীনকে সাধারণ সম্পাদক এবং মাজহারুল হককে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করেন জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার ও সালেহ বিপ্লব। দু-তিন দিনের মধ্যে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হবে বলেও জানানো হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া