শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২১-০৬-২০২৫ ১১:০০ পূর্বাহ্ন |
শুক্রবার (২০ জুন) সকাল ১০টায় ১৪ নং ওয়ার্ড থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬ টায় ৫নং ওয়ার্ডের মাধ্যমে শেষ হয় ১৫টি ওয়ার্ডের কার্যক্রম। এর মধ্যেই চলে সকল ওয়ার্ডের কার্যক্রম।
প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি তার বক্তব্যে বলেন, জাতীয়তাবাদী দল জনগনের দল। এই দলে সন্ত্রাসীদের ঠাঁই নেই। আমরা আছি, থাকবো। মৃত্যুর আগ পর্যন্ত জাতীয়তাবাদী দলের পতাকা তলে থাকবো। আমরা শুধু আন্দোলন করেছি আর জেল খেটেছি। সময় এসেছে জনগণের সেবা করার।যারা নতুন সদস্য হবেন আপনারা সকলে জাতীয়তাবাদীদল ও তারুন্যের অহংকার তারেক রহমানের সালাম ঘরে ঘরে পৌছে দিবেন। আর বলবেন এই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান হলেই দেশের ও সকলের উন্নয়ন হবে। তারেক রহমানের আর্দশ নিয়ে আমরা কাজ করেছি।
তিনি আরো বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির কেউ চায় না ভোটবিহীন নির্বাচন ছাড়া এমপি হতে। জনগনের ভোটে জয়যুক্ত হয়ে এমপি হবে, এটাই সকলের প্রত্যাশা। বাংলাদেশে বর্তমানে দুটি গোষ্ঠী প্রকাশ্যে বিএনপির নামে অপপ্রচার করছে। তারা মিডিয়া ও সামাজিক যোগাযোগসহ বিভিন্ন মাধ্যমে এই অপপ্রচারগুলো করছে। আপনারা সকলে সজাগ থাকবেন।
জেলা বিএনপির সভাপতি বলেন, ১৫ নং ওয়ার্ড ছিল সন্ত্রাসীদের অভয়ারণ্য। চাঁদপুরে ফ্যাসিস্ট বিদায়ের আগের দিনও এই এলাকার দুই সন্ত্রাসীদের নেতৃত্বে দেশী ও বিদেশী অস্ত্র দিয়ে আমাদের মা-বোন ও ভাইদের উপর হামলা করা হয়েছে। যদি এ দেশে শেখ হাসিনার বিচার হয় ঐ সন্ত্রাসীদেরও বিচার হবে, ইনশাআল্লাহ। ১২নং ওয়ার্ডে ১৩ হাজার ভোটার। প্রায় ৩৯ হাজার লোক এই ওয়ার্ডে বসবাস করেন। এটি একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এই ওয়ার্ডে আমাদের অনেক ভোটার রয়েছে।
তিনি বলেন, তরুণ সমাজরা আমাদের সন্তান তুল্য। তোমরা নতুন সদস্য তৈরি করবে। তোমাদের দিকেই তাকিয়ে আছে বাংলাদেশ। ১০ নং ওয়ার্ডে ১২ হাজার ভোটার। প্রায় ৩৬ হাজার জনগনের বসবাস। আর আমারর একটি বাড়ি রয়েছে, ১০ নং ওয়ার্ডে। আমি জেলা বিএনপির সাধারণ সম্পাদক থাকাকালিন সময়ে বাড়িটির উপর কয়েকবার হামলা হয়েছে, যা সকলে অবগত আছেন। সেদিন আমি কাউকে বলি নি, আপনারাই সকল ওয়ার্ড ও ইউনিয়ন থেকে ছুটে গিয়ে আমার পাশে দাঁড়িয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। সবসময় দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি। পৌর ৯ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ দলের ক্লান্তিলগ্নে অনেক পরিশ্রম করেছেন। এখানে অনেক রাজনৈতিক ব্যক্তি রয়েছে। ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনে ৯নং ওয়ার্ড বিএনপি ভাল ভূমিকা রেখেছে। যেখানে নেতৃবৃন্দ ভাল হবে সেখানে দলের সুনাম থাকবে। ৮নং ওয়ার্ড বিএনপি একটি সু-সংগঠিত দল। সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, বিশেষ বক্তার বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব অ্যাড. হারুনুর রশিদ।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান শফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ডি এম শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মোঃ মুনীর চৌধুরী, হাজী মোশাররফ হোসাইন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদস্য মাহবুবুর রহমান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, অ্যাড. মনিরা চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল কাদের বেপারী, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, আইনবিষয়ক সম্পাদক ও পিপি অ্যাড. কোহিনুর রশিদ, শিশু বিষয়ক সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা সুপ্তা, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আলী আহমদ সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, ফয়সাল আহমেদ বাহার, সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মাঝি, সহ-মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা লাকি, সহ-যুব বিষয়ক দীন মোঃ জিল্লু, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক শাহ জালাল শেখ, সহ-ধর্ম বিষয় সম্পাদক ইমাম আলী মিয়াজী, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারন সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, চাঁদপুর পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে প্রতিটি ওয়ার্ডে প্রধান অতিথির হাত থেকে সদস্যপদ নবায়ন করেন নেতৃবৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া