মতলবে যাত্রীবাহী ট্রলার থেকে ৯৭টি চায়না দুয়ারি চাঁই জব্দ
০৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৩৮ পূর্বাহ্ন

  

মতলবে যাত্রীবাহী ট্রলার থেকে ৯৭টি চায়না দুয়ারি চাঁই জব্দ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২১-০৬-২০২৫ ১১:৪৭ অপরাহ্ন
মতলবে যাত্রীবাহী ট্রলার থেকে ৯৭টি চায়না দুয়ারি চাঁই জব্দ
মতলব উত্তর উপজেলায় নদীতে অভিযান চালিয়ে যাত্রীবাহী ট্রলার হতে ৯৭টি চায়না দুয়ারি চাঁই জব্দ করা হয়।

শনিবার (২১ জুন) মৎস্য দপ্তর ও কোস্টগার্ডের যৌথ অভিযান পরিচালিত হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৫টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত মৎস্য দপ্তর ও কোস্টগার্ডের যৌথ অভিযানে বাংলাবাজার হতে নাছিরাকান্দি (মরা পদ্মা) যাওয়ার পথে যাত্রীবাহী ট্রলার হতে ৯৭টি চায়না দুয়ারি চাঁই জব্দ করা হয়। জব্দকৃত চাঁইগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, ৯৭টি চায়না দুয়ারি চাঁই জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২১-০৬-২০২৫ ১১:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 124 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া