শিরোনামঃ
রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ২২-০৬-২০২৫ ০৩:২৫ অপরাহ্ন |
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, শান্ত সুত্রধর দীর্ঘদিন যাবৎ ওমানে চাকরী করেন।গত কয়েকদিন পূর্ব তার (SH AN TO) নামে ফেইসবুক আইডির পেইজে হয়রত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অশালীন ভাষায় কটুক্তি করে।
শনিবার(২১ জুন) সন্ধ্যায় তার আইডিতে পোস্ট করা লেখাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে সমগ্র মতলব জুড়ে বিষয়টি নিয়ে ক্ষোভ তৈরি হয়।
ইসলামি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শান্ত সুত্রধরের পরিবারকে তার ছেলের অবস্থা সম্পর্কে জানতে চাইলে তারা জানান সে ওমানে চাকরী করেন। পরে তার বাবা মা যোগাযোগ করার পর মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে তার ফেইসবুক আইডিতে পোস্ট করা কটুক্তি ডিলিট করে ওই আইডি থেকে ক্ষমা চেয়ে একটি পোস্ট করে এবং লাইভে এসেও ক্ষমা চায় শান্ত সুত্রধর।
এদিকে তৌহিদী জনতার দাবী করেন সে যে অন্যায় এবং অপরাধ করেছে তা ক্ষমার অযোগ্য। ক্ষিপ্ত হয়ে শনিবার (২১ জুন ) রাত সাড়ে ৯ টায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করে।
এদিকে খবর পেয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ শান্ত সুত্রধরের বাড়ীতে যান।তিনি বলেন, শান্ত সুত্রধর এর বাড়ীতে যাওয়ার পর দেখা যায় তাদের ঘরের দরজায় তালা ঝুলিয়ে পরিবারের সদস্যরা কোথাও যেন চলে গেছে। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে।তবে তাদের বাড়ী ঘরে যেন কেউ ক্ষয়ক্ষতি না করা হয় সেজন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া