শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২২-০৬-২০২৫ ০৮:৪৬ অপরাহ্ন |
রোববার (২২ জুন) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ খাদ্য বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, মাহবুব আলম লাভলু, ফারুক হোসেন'সহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও মৎস্যচাষীরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, অতিবৃষ্টির কারণে উপজেলায় অনেক মৎস্য চাষী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্যে অধিক ক্ষতিগ্রস্ত ১০১ জন চাষীকে ২৫ কেজি করে মাছের খাদ্য দেওয়া হয়েছে। হয়তো এটি ক্ষতির তুলনায় কম, তবে সরকার সবসময় মৎস্যচাষীদের পাশে আছে।
অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মাঝে মাছের খাদ্য বিতরণ করা হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া