শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২২-০৬-২০২৫ ১০:৫৫ অপরাহ্ন |
রোববার (২২ জুন) দুপুরে তাকে জামিনের জন্য চাঁদপুর সদর আমলি আদালতে হাজির করা হলে বিচারক ইয়াসিন আরাফাত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২ জুন রাজধানীর শান্তিনগরে মেয়ের বাসা থেকে নাছির উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ওই দিনই ২০২৪ সালে কদমতলী থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়। ২০ দিন ঢাকায় কারাবন্দী থাকার পর রোববার তাকে চাঁদপুর আদালতে হাজির করা হয়।
আসামিপক্ষের আইনজীবী জসিম উদ্দিন ভূঁইয়া মিঠু বলেন, গত বছরের ৫ আগস্টের পর চাঁদপুরে দায়ের করা কোনো মামলায় নাছির উদ্দিন আহমেদ এজহারভুক্ত আসামি নন। তবে চাঁদপুর সদর মডেল থানায় গত বছর ২০ আগস্ট দায়ের হওয়া ১৯ নম্বর মামলায় তাকে আসামি হিসেবে দেখানো হয়। এই মামলায় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, গত বছরের ৪ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ছাত্র-জনতার আন্দোলনের সময় চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে আওয়ামী লীগ নেতাকর্মীরা সরকারবিরোধী কর্মসূচিতে অংশ নেয়া ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা, মারধর, হুমকি ও বিস্ফোরণের ঘটনা ঘটায়। এ ঘটনায় ২০ আগস্ট চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন সদর উপজেলার ঢালিরঘাট এলাকার বাসিন্দা মৃত আলী আকবর খানের ছেলে নুরুল ইসলাম খান। মামলায় ২২৪ জনকে এজহারভুক্ত এবং আরও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
এদিন আদালতে আসামির পক্ষে উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব, সিনিয়র অ্যাডভোকেট মজিবুর রহমান ভুঁইয়া ও অ্যাডভোকেট জসিম উদ্দিন পাটওয়ারী।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া