পাঁচ ঘন্টা পর শাহরাস্তিতে নদীতে ডুবে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার
১৯ মে, ২০২৬ ০৩:৪৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

পাঁচ ঘন্টা পর শাহরাস্তিতে নদীতে ডুবে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২২-০৬-২০২৫ ১১:০৬ অপরাহ্ন
পাঁচ ঘন্টা পর শাহরাস্তিতে নদীতে ডুবে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার
শাহরাস্তিতে ডাকাতিয়া নদীতে ডুবে যাওয়া শিশু কাউসারের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ৫ ঘন্টা অভিযান চালিয়ে রাত ৯ টায় তাকে উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ জুন) বিকেল সাড়ে তিনটায় শাহরাস্তি উপজেলার পাথৈর গ্রামের শান্তিরাম বাড়ির কুদ্দুস মিয়ার আড়াই বছরের শিশু সন্তান বড়ো বোন খাদিজা আক্তারের সাথে বালু উত্তোলন দেখতে এসে ডাকাতিয়া নদীতে পড়ে যায়।

পরে শত শত মানুষ নদীতে নেমে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে অভিযান শুরু করে। রাত নয়টায় নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২২-০৬-২০২৫ ১১:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 164 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া