চাঁদপুরে বড়স্টেশন মাছঘাটে এক ইলিশ সাড়ে ১৩ হাজার টাকায় বিক্রি
২৫ মে, ২০২৬ ০৮:১২ পূর্বাহ্ন

  

চাঁদপুরে বড়স্টেশন মাছঘাটে এক ইলিশ সাড়ে ১৩ হাজার টাকায় বিক্রি

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৩-০৬-২০২৫ ০৩:৪১ অপরাহ্ন
চাঁদপুরে বড়স্টেশন মাছঘাটে এক ইলিশ সাড়ে ১৩ হাজার টাকায় বিক্রি
চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ১৩ হাজার ৫০০ টাকায়।

সোমবার (২৩ জুন) সকালে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটের পাইকারি আড়তে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের এই ইলিশটি নিলামে তোলা হয়।

জানা যায়, মেঘনায় ধরা পড়া আড়াই কেজি ওজনের ইলিশটি সোমবার বড় স্টেশন মাছঘাটে উত্তম দাসের আড়তে আনেন জেলেরা। সেখানে নিলামে ১৫ ব্যবসায়ী অংশ নেন। পরে সর্বোচ্চ ১৩ হাজার ১৫০ টাকায় মাছটি কিনে নেন নবীর হোসেন নামে এক ব্যবসায়ী।

নবীর হোসেন সমকালকে বলেন, বেলা ১১টার দিকে মাছটি আমি কিনি। তার আনুমানিক ৩ ঘণ্টা পরে দুপুর ২টার দিকে ঢাকা থেকে আসা একজন ক্রেতার কাছে আমি মাছটি বিক্রি করি ১৩ হাজার ৫০০ টাকায়।’

তিনি বলেন, ‘দুই কেজি ওজনের আরেকটি ইলিশ আছে আমার কাছে। সেটা বিক্রি করতে চাই ১০ হাজার টাকায়।’

ওই মাছ ব্যবসায়ী আরো জানান, জুন মাস থেকে জেলেরা বড় আকারের ইলিশ পাচ্ছেন। যা আগে দেখা যায়নি। কিছুদিন আগেও ২ কেজি ৪৮০ গ্রাম ওজনের একটি ইলিশ নিলামে ১৩ হাজার ৩৯০ টাকায় বিক্রি হয়েছে, সেটিও তিনি কিনেছিলেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৩-০৬-২০২৫ ০৩:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 113 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া