শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৫-০৬-২০২৫ ০৯:০৪ অপরাহ্ন |
পুলিশ জানায়, আলমগীরকে হত্যার পর আত্মগোপনে চলে যায় তপন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ জুন ২০২৫) রাতে ছদ্মবেশে ঢাকার উত্তরখান এলাকায় ভ্যানে করে জুতা বিক্রি করা অবস্থায় তাকে আটক করা হয়। রাতেই তাকে শাহরাস্তি থানায় নিয়ে আসা হয়েছে। গত রমজানে পরকীয়া প্রেমের জেরে সোনিয়া আক্তার মামা শ্বশুর তপনের সহযোগিতায় গলা কেটে আলমগীরকে হত্যা করে।
তপন চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপনের ছোট ভাই। এলাকায় তিনি একজন বখাটে ও প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন। আলমগীর হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
এর আগে মামলার অন্যতম আসামি সোনিয়া আদালতে দেওয়া স্বীকারোক্তিতে জানান, আলমগীরের সঙ্গে তার পরকীয়া সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের কারণে অসন্তুষ্ট হয়ে মামা শ্বশুর তপনের সহযোগিতায় হত্যাকাণ্ডটি ঘটানো হয়।
ওসি আবুল বাসার বলেন, "তপনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকাণ্ডে তার ভূমিকা ও কারা কারা জড়িত ছিল-তা বের করতে আমরা রিমান্ডের আবেদন করবো।"
উল্লেখ্য, গত মার্চ মাসে শাহরাস্তির মনিপুর এলাকায় একটি প্রবাসীর বাড়ির ছাদে ডেকে নিয়ে আলমগীরকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। আলমগীর ছিলেন স্থানীয়ভাবে 'মাইক ম্যান' হিসেবে পরিচিত।
এ ঘটনায় এরই মধ্যে আলমগীরের সঙ্গে পরকীয়ায় জড়িত থাকা সোনিয়াকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
পুলিশ জানিয়েছে, এ হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অগ্রগতি হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া