শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৫-০৬-২০২৫ ০৯:৪১ অপরাহ্ন |
বুধবার (২৫ জুন) বিকেলে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের লাইফ জেনারেল হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামের আলী রাজা হাজী বাড়ির (গাইনের বাড়ি) মরহুম আব্দুল লতিফের ছেলে।
জানা গেছে, প্রবাস জীবন শেষে গত কয়েক বছর পূর্বে দেশে এসে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করা দেলোয়ার হোসেন তার বিবাহযোগ্য বড়ো মেয়ের জন্যে বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের নয়াহাট এলাকায় পাত্রের বাড়িঘর দেখতে যান।
ভাগ্নে সোহেল হোসেনের মোটরসাইকেলযোগে বিকেলে বাড়ি ফেরার পথে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের লাইফ জেনারেল হাসপাতাল এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে মারাত্মক আহত হন দেলোয়ার হোসেন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক মো. ওমর ফারুক।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া