‘মাদক প্রতিরোধে দরকার সামাজিক আন্দোলন’—চাঁদপুরে ডিসির বার্তা
২৫ মে, ২০২৬ ০৯:০৭ অপরাহ্ন

  

‘মাদক প্রতিরোধে দরকার সামাজিক আন্দোলন’—চাঁদপুরে ডিসির বার্তা

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
২৬-০৬-২০২৫ ০১:০০ অপরাহ্ন
‘মাদক প্রতিরোধে দরকার সামাজিক আন্দোলন’—চাঁদপুরে ডিসির বার্তা
‘মাদক প্রতিরোধে দরকার সামাজিক আন্দোলন’—চাঁদপুরে ডিসির বার্তা

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫’ উপলক্ষে চাঁদপুরে র‍্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯:৩০ মিনিটে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় ডিসি অফিসে এসে শেষ হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হয় আলোচনা সভা ও চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

এ বছরের প্রতিপাদ্য ছিল—“প্রমাণ স্পষ্ট: প্রতিরোধে বিনিয়োগ করুন। চক্রটি ভাঙুন। #সংগঠিতঅপরাধ_বন্ধকরুন”।

মোহাম্মদ আনিসুর রহমান, সহকারী কমিশনার, জেলা প্রশাসন কার্যালয়। এর সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোহসীন উদ্দিন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চাঁদপুর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদকের অপব্যবহার এবং এর ভয়াবহ কুফল সম্পর্কে আমরা সবাই জানি। সমাজের অধিকাংশ মানুষই বোঝে—মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার, এমনকি পুরো সমাজকেও বিপদে ফেলতে পারে।

মাদক একটি ধ্বংসাত্মক অভ্যাস, যা একবার শুরু হলে তা থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে। তাই প্রতিরোধই হতে পারে সর্বোত্তম উপায়। পরিবার, বিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

কেবল প্রশাসনের অভিযান দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। জনসচেতনতা, পারিবারিক শিক্ষা এবং তরুণদের নৈতিক গঠনই পারে মাদকবিরোধী প্রতিরোধ গড়ে তুলতে।”

তিনি আরও বলেন, “আলোচনা সভায় উপস্থিত শিক্ষক ও মসজিদের ইমামদের প্রতি অনুরোধ জানানো হয়েছে—তারা যেন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এবং মসজিদে খুতবার মাধ্যমে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা তৈরি করেন।”

তিনি আহ্বান জানান, “মাদক নির্মূল শুধু প্রশাসনের একার কাজ নয়। সবাই মিলেই গড়ে তুলতে হবে মাদকবিরোধী প্রতিরোধ।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মো: মিজানুর রহমান, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

নূরে আলম দ্বীন, সিভিল সার্জন, চাঁদপুর, মো: আব্দুল হান্নান রনি, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মো. সৈয়দ মুশফিকুর রহমান, পুলিশ সুপার, নৌ পুলিশ, চাঁদপুর, মো: সায়েদুজ্জামান, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, চাঁদপুর সরকারি কলেজ, মো: রহিম বাদশা, সভাপতি, চাঁদপুর প্রেসক্লাব, আবুল হাশেম, সভাপতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান,

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রভাত চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চাঁদপুর।

এছাড়াও উপস্থিত ছিলেন: চাঁদপুরের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, সাংবাদিক, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে যুক্ত স্বেচ্ছাসেবীরা।

আলোচনা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ২৬-০৬-২০২৫ ০১:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 114 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া