শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০৬-২০২৫ ০৬:২৬ অপরাহ্ন |
শুক্রবার (২৭ জুন ) বিকেলে গ্রেপ্তারকৃত আবদুল কাদেরকে আদালতে প্রেরণ করা হয়। আবদুল কাদের ১১নং গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামের জামশেদের ছেলে।
গেল বুধবার দিবাগত রাতে চাপাতলী গ্রামের প্রধানীয়া বাড়িতে বৃদ্ধাকে রক্তাক্ত জখম ও শ্বাসরোধে হত্যা করে পাতার স্তূপে ঢেকে রাখা হয়। এ ঘটনায় নিহতের ছেলে সোহেল প্রধানীয়া বাদী হয়ে অজ্ঞাতদের বিবাদী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার রাতে বসতঘরে একা ছিলেন বৃদ্ধা। তার ছেলে সোহেল প্রধানিয়া বাসায় এসে তার মাকে খুঁজে পাননি। বাসার দরজা খোলা ও বসতঘরের কক্ষগুলো রক্তাক্ত ছিলো। পরে রাতে খোঁজাখুঁজির পর রান্নাঘরের পাশে পাতার স্তূপে ঢেকে রাখা মরদেহ দেখতে পায় এলাকাবাসী।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম বলেন, এটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। গ্রেপ্তারকৃত আবদুল কাদেরের কাছ থেকে বৃদ্ধার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। আদালতে রিমান্ডের জন্যে আবেদন করা হয়েছে। তাকে রিমান্ডে এনে এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া