চাঁদপুরে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৪৪ জন পরীক্ষার্থী
০১ জুন, ২০২৬ ০৮:১০ অপরাহ্ন

  

চাঁদপুরে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৪৪ জন পরীক্ষার্থী

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৭-০৬-২০২৫ ০৬:৩২ অপরাহ্ন
চাঁদপুরে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৪৪ জন পরীক্ষার্থী
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডে প্রথম দিন বৃহস্পতিবার (২৬ জুন) বাংলা আবশ্যিক (১ম পত্রে) ৩১ টি কেন্দ্রে অনুপস্থিত ছিলো ২১৩ জন। অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন কুরআন মাজীদ বিষয়ে ১১টি কেন্দ্রে অনুপস্থিত ছিলো ১২১ জন।

চাঁদপুর জেলার এইচএসসি ও সমমান ৫২ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১৮ হাজার ২৪০ জন। তন্মধ্যে পরীক্ষার প্রথম দিন মোট অনুপস্থিত ৩৪৪ জন। বহিষ্কার নেই একজনও।

পরীক্ষা সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আগামীর পরীক্ষাগুলো সুষ্ঠভাবে অনুষ্ঠিত হবে।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০৬-২০২৫ ০৬:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 134 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া