শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০৬-২০২৫ ০৭:০৭ অপরাহ্ন |
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা হতে দুপুর ৩টা পর্যন্ত মেঘনা নদীর বাহাদুরপুর, সুগন্ধি, সটাকী, বাবুরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে এ গুলো জব্দ করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মৎস্য রক্ষা অভিযানে মেঘনা নদীর বাহাদুরপুর, সুগন্ধি, সটাকী, বাবুরবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি পাঙ্গাসের পোনার চাঁই, ৩০০ টি চায়না দুয়ারী চাঁই, ১ টি বেহুন্দী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার নাসির উদ্দিন, মোহনপুর নৌ পলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. এহসানুল।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, ৩০০ টি চায়না দুয়ারী চাঁই, ১টি পাঙ্গাসের পোনার চাঁই ও ১ টি বেহুন্দী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া