মতলব দক্ষিণে ভ্রাম্যমাণ অভিযানে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
২৫ মে, ২০২৬ ০৯:০৬ অপরাহ্ন

  

মতলব দক্ষিণে ভ্রাম্যমাণ অভিযানে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৭-০৬-২০২৫ ০৭:১৮ অপরাহ্ন
মতলব দক্ষিণে ভ্রাম্যমাণ অভিযানে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজারে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে মতলবের মুন্সীরহাট বাজারের শাহজালাল সুইটস ও আহাদ ফার্মেসীতে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ চাঁদপুর জেলার সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন,শাহ জালাল সুইটস কে বাসি খাবার রাখায় ও নোংরা পরিবেশ থাকার অভিযোগে তিন হাজার টাকা এবং বিনামূল্যের সরকারি ঔষধ পাওয়ার অভিযোগ আহাদ ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০৬-২০২৫ ০৭:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 164 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া