ফরিদগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই ৬৩ পরীক্ষার্থী অনুপস্থিত
০১ জুন, ২০২৬ ০৮:১৩ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই ৬৩ পরীক্ষার্থী অনুপস্থিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৭-০৬-২০২৫ ০৭:২৪ অপরাহ্ন
ফরিদগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই ৬৩ পরীক্ষার্থী অনুপস্থিত
২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার প্রথম দিনে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৬৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১৯ জন ছাত্র এবং ৪৪ জন ছাত্রী।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অফিস সূত্রে জানা গেছে, প্রথম দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২২ জন, আলিমে ৩৮ জন এবং এইচএসসি (কারিগরি) শাখায় ৩ জন।

ফরিদগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে ৪টি কেন্দ্রে, আলিম পরীক্ষা ৩টি কেন্দ্রে এবং কারিগরি পরীক্ষা ১টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।

এ বছর উপজেলার ৮টি কলেজ থেকে মোট ১,৯৯৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৭৫৬ জন এবং ছাত্রী ১,২৪১ জন।

আলিম পরীক্ষায় অংশ নিচ্ছেন ৭৫২ জন শিক্ষার্থী—তাদের মধ্যে ছাত্র ৩৮৭ জন এবং ছাত্রী ৩৬৫ জন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০৬-২০২৫ ০৭:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 131 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া