ফরিদগঞ্জে সেনাবাহিনীর অভিযানে নার্সারি থেকে গাঁজা গাছ উদ্ধার
১২ জুলাই, ২০২৬ ০৪:৩৬ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে সেনাবাহিনীর অভিযানে নার্সারি থেকে গাঁজা গাছ উদ্ধার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৭-০৬-২০২৫ ০৭:৩১ অপরাহ্ন
ফরিদগঞ্জে সেনাবাহিনীর অভিযানে নার্সারি থেকে গাঁজা গাছ উদ্ধার
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সেনা অভিযানে এক নার্সারি থেকে গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ জুন) রাত ১১টা ৩০ মিনিটে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল এ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ উপজেলার উত্তর কেরোয়া এলাকার একটি নার্সারিতে সেনা সদস্যরা অভিযান চালান। অভিযানে একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। তবে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তি পালিয়ে যায়।

পরে উদ্ধারকৃত গাঁজা গাছটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নার্সারির আড়ালে দীর্ঘদিন ধরেই অবৈধ গাঁজা চাষ চলছিল বলে সন্দেহ করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এলাকাবাসী এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছে এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্র বিরোধী যৌথ অভিযান চালিয়ে যাচ্ছে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০৬-২০২৫ ০৭:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 200 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া