শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৮-০৬-২০২৫ ০৫:১৬ অপরাহ্ন |
শনিবার (২৮ জুন) কালচোঁ ভূঁইয়া বাড়ির মহিন উদ্দিনের বসতঘর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে একজন হলেন কচুয়া উপজেলার পূর্ব কালচোঁ গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে মো. মহিন উদ্দিন (৩৫) এবং অপরজন হলেন কক্সবাজারের টেকনাফ থানার আব্দুর রশিদের ছেলে মো. সেলিম (৪০), যিনি বর্তমানে কচুয়ার ডুমুরিয়া এলাকায় বসবাস করছেন।
বিকালে যৌথবাহিনীর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া উপজেলার পূর্ব কালচোঁ ভূঁইয়া বাড়িতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনির উপস্থিতিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় দুইজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ২ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নিকটবর্তী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি জানান, যৌথ বাহিনীর অভিযানের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর আঞ্চলিক শাখার কর্মকর্তা মো. তাজুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর হাজীগঞ্জ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তার কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা তারা গ্রহণ করবেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া