শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ৩০-০৬-২০২৫ ০৬:৪৪ অপরাহ্ন |
চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এই অভিযানের অংশ হিসেবে সোমবার (৩০ জুন) ভোর রাতে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে একটি মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত যৌথ অভিযানে উত্তর মতলব উপজেলার নেদামোদি এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ আলী হোসেন (৩৮) কে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের নিকট থেকে ৩৫৫ পিছ ইয়াবা, ০১টি চাইনিজ কুড়াল, ০১টি দেশীয় অস্ত্র এবং ০২টি ছুরি উদ্ধার করা হয়।
পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিদের উত্তর মতলব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া