হাজীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
১২ জুলাই, ২০২৬ ০৩:৩৯ পূর্বাহ্ন

  

হাজীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০১-০৭-২০২৫ ০৯:২৮ অপরাহ্ন
হাজীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে তালিকাভুক্ত এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে ৮৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (০১ জুলাই) ভোর ৬টা ৩০ মিনিটে স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে একটি মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

অভিযানের সময় হাজীগঞ্জ উপজেলার তারালিয়া এলাকা থেকে মো. নুরুল আমিন (৫১) নামে একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৮৪ পিস ইয়াবা।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ হাজীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে যৌথ বাহিনী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০১-০৭-২০২৫ ০৯:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 133 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া