কচুয়ায় কলেজ শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা
২৫ মে, ২০২৬ ০৮:৩৫ অপরাহ্ন

  

কচুয়ায় কলেজ শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০১-০৭-২০২৫ ০৯:৩৪ অপরাহ্ন
কচুয়ায় কলেজ শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা
চাঁদুপরের কচুয়ার হাটমুড়া গ্রামে পরিবারের সাথে অভিমান করে ইকরা আক্তার (১৮) নামে এক যুবতী বিষপান করে আত্মহত্যা করেছে।

সোমবার (৩০ জুন) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ নিহত ওই যুবতীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরন করেছেন। নিহত যুবতী ইকরা আক্তার উপজেলার হাটমুড়া গ্রামের মৃত. নুরুল ইসলামের মেয়ে ও সাচার ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়ভাবে গুঞ্জন রয়েছে ওই যুবতীকে তার পরিবার এক চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিতে চাইলে তাকে বিয়ে করবেনা মর্মে অভিমান করে বিষাক্ত ঔষধ খেয়ে আত্মহত্যা করে।

কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান, নিহত যুবতীর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। পরিবারের অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০১-০৭-২০২৫ ০৯:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 139 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া