শাহমাহমুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসাথে বাবা ছেলের মৃত্যু
০১ জুন, ২০২৬ ০৫:২৫ পূর্বাহ্ন

  

শাহমাহমুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসাথে বাবা ছেলের মৃত্যু

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০২-০৭-২০২৫ ০৬:৪৫ অপরাহ্ন
শাহমাহমুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসাথে বাবা ছেলের মৃত্যু
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসাথে বাবা ছেলের মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে ইউনিয়নের ৬নং ওয়ার্ড কর্দ্দিপাঁচগাঁও এলাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত এলাকার তপদার বাড়ির বাসিন্দা মৃত খালেক তপদারের পুত্র আব্দুর রব তপদার (৬০) ও তার ছেলে সায়েম তপদার (২৩) বাড়ির কাছে রেললাইনের পাশের বিলে পাট জাগ দিতে যায়। পার্শ্ববর্তী আকতার তপদারের দোকানে নেয়া বিদ্যুতের সাইড লাইনের তার ছিড়ে পানিতে পড়ে ছিল।

একপর্যায়ে সেই ছেড়া তারে আব্দুর রব তপদার জড়িয়ে স্পৃষ্ট হয়ে কাতরাতে থাকলে ছোট্ট একটি মেয়ে তার ছেলে সায়েমকে বলে। পরে দূর থেকে বাবার এমন অবস্থা দেখে না জেনে বাবাকে আগলে ধরলে সেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়।

পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে বিল থেকে উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, মৃত আব্দুর রব তপদার ছিলেন অবসরপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। তার ৩ মেয়ে ও ২ ছেলের মধ্যে নিহত সায়েম হোসেন শাহতলী কামিল মাদ্রাসার শিক্ষার্থী।

উপরোক্ত বিষয়টি জানিয়েছেন স্থানীয় মেহেদী হাসান নিরব ও শাহআলম খান সুমন। ঘটনার সত্যতা স্বীকার করে নিহত আব্দুর রব তপদারের শ্যালক শাহ আলম বলেন, আমার বোনের জামাই ও ভাগিনা পাট জাগ দিতে গিয়ে বিদ্যুতের ছেড়া তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

তারপরও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। তবে পারিবারিক সিদ্ধান্ত হলে নিতদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০২-০৭-২০২৫ ০৬:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 135 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া