ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
২৫ মে, ২০২৬ ০৮:২০ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৩-০৭-২০২৫ ০৬:১৪ অপরাহ্ন
ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে একটি মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে উক্ত যৌথ অভিযানে ফরিদগঞ্জ উপজেলার গুপ্তি এলাকা থেকে মাদক কারবারি মোঃ রহমত উল্লাহ সোহেল (৩৩) এবং মোঃ সুমন হোসেন (৪৩)কে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের নিকট থেকে ৫১০ পিছ ইয়াবা এবং নগদ ২০০০০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৩-০৭-২০২৫ ০৬:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 88 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া