চাঁদপুরে ৪০ জন সাঁতারু পেলেন ইয়েস কার্ড
৩১ মে, ২০২৬ ০৪:০৪ অপরাহ্ন

  

চাঁদপুরে ৪০ জন সাঁতারু পেলেন ইয়েস কার্ড

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৫-০৭-২০২৫ ০৮:৫২ অপরাহ্ন
চাঁদপুরে ৪০ জন সাঁতারু পেলেন ইয়েস কার্ড
বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজন প্রথম পর্বের শেষ আয়োজন ছিল চাঁদপুরে। এতে ইয়েস কার্ড পেয়েছে ৪০ জন সাঁতারু।

শনিবার (৫ জুলাই) সকালে শহরের মুক্তিযোদ্ধা সড়কে ‘অঙ্গীকার’ সংলগ্ন লেকে এই প্রতিযোগিতায় অংশ নেয় ৬ জেলার ১৭০ জন প্রতিযোগী। সকাল থেকে বেলা ২টা পর্যন্ত প্রতিযোগিতা সম্পন্ন হয়।

ইয়েস কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসিন উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব, নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ফাহিম আহমেদ ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন বলেন, সেরা সাঁতারুর খোঁজে চাঁদপুরে ৬ জেলার ১৭০ জন সাঁতারু অংশগ্রহণ করেছেন। এদের মধ্যে ৪০ জনকে ইয়েস কার্ড দেওয়া হয়েছে। উৎসব মুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এখান থেকে যারা উত্তীর্ণ হয়েছেন, তাদেরকে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের মাধ্যমে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বাংলাদেশ থেকে যেন সেরা সাতারু সৃষ্টি হয় এটিই আমাদের মূল লক্ষ্য।

আয়োজকদের কাছ থেকে জানা যায়, সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ- ২০২৫ এ ৯ থেকে ১১ বছর বালক ৩০ জন, ৯ থেকে ১১ বছর বালিকা- ০৬ জন, ১২ থেকে ১৫ বছর বালক ১০৯ জন ও ১২ থেকে ৫ বছর বালিকা ২৩ জন। এ সাঁতার উপভোগে ছিলো হাজারো মানুষ।

‘ইয়েস কার্ড’ প্রাপ্ত সাঁতারুদের পরিসংখ্যানে প্রাপ্ত ৯ থেকে ১১ বছর বালক ৪ জন, ৯ থেকে ১১ বছর বালিকা ৩ জন, ১২ থেকে ১৫ বছর বালক ২০ জন ও ১২ থেকে ১৫ বছর বালিকা ১৩ জন। এতে বালক ২৪ জন ও বালিকা ১৬ জন রয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০৭-২০২৫ ০৮:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 224 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া