শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০৭-২০২৫ ০৮:৫৮ অপরাহ্ন |
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, সুমি আক্তার এলাকায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে মাদকের রমরমা ব্যবসা করে আসছিল। গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নয়াকান্দি গ্রামের ছায়েদ আলী প্রধানিয়া বাড়ীতে সুমি আক্তারের বসত ঘরে যৌথবাহিনি তল্লাশি করে তার শয়ন কক্ষের খাটের নিচে হইতে ৩ কেজি গাঁজা ও ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকসহ সুমি আক্তারকে আটক করে মতলব দক্ষিণ থানায় নিয়ে আসে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ বলেন, সুমি আক্তারের ঘর তল্লাশি করে ৩ কেজি গাঁজা ও ৪৮ পিস ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসা হয়।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার (৫ জুলাই) চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। আটক সুমি আক্তারের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া