শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৫-০৭-২০২৫ ০৯:৩৯ অপরাহ্ন |
ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেলে আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচির উদ্বোধন হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সুনামধন্য চিকিৎসক ডা. আবুল কালাম আজাদ। প্রধান অতিথি বক্তব্যে বলেন, দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ করা যাবে না। আওয়ামী লীগের দোসর, কোন মাদকসেবী, চাঁদাবাজ, সন্ত্রাসীরা যেনো বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে, চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা বিশ্বাস করে গণতন্ত্র, অধিকার আর দেশের মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতিতে, তারাই এই দলের সদস্য হবে।
তিনি আরও বলেন, আমরা এখানে একই মঞ্চে সকলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাংগঠনিক কাটামো মেনে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ হান্নান এর নেতৃত্বে কাজ করে যাচ্ছি। তিনি গত তিন দশক ধরে দলমত-ধর্ম, বর্ণ-বর্ণ নির্বিশেষে ফরিদগঞ্জবাসীর উন্নয়নের জন্য রাস্তাঘাট, কালভার্ট, সামাজিক সংগঠন, মসজিদ-মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। বিগত সময়ে যারা ফরিদগঞ্জের এমপি ছিলেন, তারা এমপি হওয়ার আগে তো দূরের কথা, এমপি হওয়ার পরেও ফরিদগঞ্জের এত উন্নয়ন কাজ করেন নাই। উন্নয়ন কর্মকাণ্ডের কারতে এমএ হান্নান যোগ্য নেতা হিসেবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। অতীতের তুলনায় এ উপজেলায় এম এ হান্নান এর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা অনেক শক্তিশালী। আমরা আশাকরি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আমাদের নেতা এমএ হান্নান চৌধুরীকে দল মনোনয়ন দিয়ে আরো সম্মানিত করবে ইন্শাআল্লাহ। সৎ যোগ্য রাজনীতিবীদ ও সমাজসেবক ব্যক্তির হাত ধরে সমাজের মানুষ সোনালী যুগ ভোগ করে। আমরা মনে করি আমাদের প্রিয় অভিভাবক এমএ হান্নান ফরিদগঞ্জ আসনে এমপি হলে মানুষ সোনালী যুগ ভোগ করবে।
উপজেলা বিএনপির সদস্য ও আষ্টা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মনির হোসেন পাটওয়ারী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ আলম, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী রেবেকা সুলতানা, ছাত্রদলের সদস্য সচিব শাওন চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান, যুবদলের আহবায়ক মাহিন বেপারী, সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, সদস্য সচিব বিল্লাল হাজী, যুগ্ম আহবায়ক রানা জমাদার, মনির সওদাগর, ইউনিয়ন মহিলা দলের নেত্রী রোকেয়া আক্তার, ছাত্রদলের সভাপতি আতিক ভূঁইয়া, সাধারণ সম্পাদক রাসেল মোল্লা রাফি, সাংগঠনিক সম্পাদক সাইম পাটওয়ারী ছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আনুষ্ঠানিকভাবে ইউনিয়নের নেতাদের হাতে সদস্য ফরম তুলে দেওয়া হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া