শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০৭-২০২৫ ০৯:৪০ অপরাহ্ন |
পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৫ জুলাই ) সকাল ৮টার দিকে মনোয়ারা বেগম বাড়ির পাশের কবরস্থান সংলগ্ন একটি জমিতে কচুর লতি তুলছিলেন। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে দংশন করে। বিষয়টি তিনি দ্রুত বাড়িতে এসে সন্তানদের জানান। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনোয়ারা বেগমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় সচেতনতা এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।
চাঁদপুর জেনারেল হাসপাতাল সূত্রে জানানো হয়, সাপে দংশনের পর দ্রুত চিকিৎসা নেওয়া না গেলে প্রাণহানির আশঙ্কা অনেক বেশি। তাই এ ধরনের ঘটনায় সাথে সাথে চিকিৎসা কেন্দ্রে পৌঁছানো এবং প্রাথমিকভাবে সাপের দংশন নিয়ে করণীয় সম্পর্কে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া