শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০৭-২০২৫ ১০:৫৫ অপরাহ্ন |
শুক্রবার ( ০৪ জুলাই) স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকা থেকে চিহ্নিত কিশোর গ্যাং সদস্য মোঃ রিমন (১৬), মোঃ ইসলাম (১৫), মোঃ রিয়াজ হোসেন (১৫), মোঃ জিহাদ (১৫) এবং মোঃ পারভেজ (১৬)'কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নিকট হতে স্থানীয়ভাবে তৈরি ০৩টি অস্ত্র, ০১টি ছুরি (বড়) এবং ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তিদের এবং উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্যে, গত বছরের ০৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া