ফরিদগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে ছয় বছরের শিশু ধর্ষণ, নানা গ্রেপ্তার
২৫ মে, ২০২৬ ০৮:০৬ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে ছয় বছরের শিশু ধর্ষণ, নানা গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৫-০৭-২০২৫ ১১:০১ অপরাহ্ন
ফরিদগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে ছয় বছরের শিশু ধর্ষণ, নানা গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে ছয় বছরের শিশুকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ। শিশুটি যন্ত্রণায় কাতরাচ্ছে হাসপাতালে। শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক শিশুটির কথিত নানা সিরাজ বাকাউল (৭০) কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। ধর্ষণের ঘটনায় শিশুটির খালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (৪ জুলাই) অভিযুক্ত সিরাজ বকাউল ছয় বছর শিশুকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে নিজ বাড়ির সামনে একটি বাগানে নিয়ে শিশুটির মুখে চেপে ধরে ধর্ষণ করে।

এরপর শিশুটির চিৎকার করলে তাকে ছেড়ে দেয়। ধর্ষক সিরাজ তাৎক্ষণিক বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। শিশুটি কান্না করতে করতে ঘরে গিয়ে তার মাকে ঘটনাটি বলে। মেয়ের অবস্থা বেগতিক দেখে বাড়ির লোকজনকে জানিয়ে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ধর্ষণের ঘটনায় শিশুটির খালা শনিবার (৫ জুলাই) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

শিশু ধর্ষণের অভিযোগ পেয়ে থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই নুরুল ও ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনী উপজেলার বালুথুবা পশ্চিম ইউনিয়নের সেকদিরামপুর থেকে ধর্ষক সিরাজ বাকাউল (৭০) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

জানা যায়, অভিযুক্ত সিরাজ এলাকার একজন বিতর্কিত ব্যক্তি এবং তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ধর্ষণের ঘটনাটি অভিযুক্ত ব্যক্তি ও তার স্বজনরা ধামাচাপা দিতে উল্টো মামলা ও খুন-গুমের হুমকি দিচ্ছে বলে শিশুটির পরিবার লোকজন জানান।

শিশু ধর্ষণের ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে এ ঘটনার পর ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সিরাজ বকাউলকে শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে এবং আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০৭-২০২৫ ১১:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 138 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া