চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
২৫ মে, ২০২৬ ০৮:০৭ অপরাহ্ন

  

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৫-০৭-২০২৫ ১১:১১ অপরাহ্ন
চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে একটি মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার ( ০৪ জুলাই) স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার বড় স্টেশন (ক্লাব রোড) এলাকা থেকে মাদক ব্যবসায়ী রাসেল প্রধান (৩০)কে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের নিকট থেকে ৫০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নিকট হতে স্থানীয়ভাবে তৈরি ০৩টি অস্ত্র, ০১টি ছুরি (বড়) এবং ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তিদের এবং উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্যে, গত বছরের ০৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০৭-২০২৫ ১১:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 120 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া