চাঁদপুরে প্রতিভা খুঁজতে 'সেরা সাঁতারু ২০২৫' : ৪০ জন পেলেন ইয়েস কার্ড
২৫ মে, ২০২৬ ০৭:২৮ পূর্বাহ্ন

  

চাঁদপুরে প্রতিভা খুঁজতে 'সেরা সাঁতারু ২০২৫' : ৪০ জন পেলেন ইয়েস কার্ড

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
০৬-০৭-২০২৫ ০৪:৫৯ পূর্বাহ্ন
চাঁদপুরে প্রতিভা খুঁজতে 'সেরা সাঁতারু ২০২৫' : ৪০ জন পেলেন ইয়েস কার্ড
চাঁদপুরে প্রতিভা খুঁজতে 'সেরা সাঁতারু ২০২৫' : ৪০ জন পেলেন ইয়েস কার্ড

চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ ২০২৫” প্রতিযোগিতা। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় গতকাল শনিবার (৫ জুলাই) সকালে শহরের অঙ্গীকার লেকে আয়োজিত এই প্রতিযোগিতায় ৬ জেলার ১৭০ জন সাঁতারু অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে ৪০ জন সাঁতারু ইয়েস কার্ড লাভ করেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আয়োজক কমিটির সদস্যরা। তার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মহসিন উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “চাঁদপুর একটি নদীবেষ্টিত জেলা, অথচ এখান থেকে এখনও জাতীয় পর্যায়ের কোনো সাঁতারু উঠে আসেনি—এটি হতাশাজনক। তবে আজকের প্রতিযোগিতায় ১৭০ জন অংশগ্রহণকারীর মধ্য থেকে ৪০ জন ইয়েস কার্ড পেয়েছেন, যা আমাদের আশার জায়গা তৈরি করে দিয়েছে। আমি বিশ্বাস করি, এখান থেকেই একদিন জাতীয় পর্যায়ের সাঁতারু তৈরি হবে। যদি কেউ এখনই সেরা হতে না-ও পারে, ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেবে।”

তিনি আরও বলেন, “আমি যখন কিশোরগঞ্জের নিকলিতে কর্মরত ছিলাম, সেখানকার শিশু-কিশোররা প্রাকৃতিকভাবেই সাঁতার শিখে। চাঁদপুরও সম্ভাবনাময় জেলা—চারপাশে নদী ঘেরা। এখানেও দক্ষ সাঁতারু তৈরি সম্ভব। তবে আমাদের কিছু ঘাটতি রয়েছে—ভালো কোচিং প্যানেল নেই, সুইমিং পুলও নেই।”

জেলা প্রশাসক জানান, “আগামী ছয় মাসের মধ্যে চাঁদপুরের সুইমিং পুল নির্মাণের কাজ সম্পন্ন হবে। এরপর বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহায়তায় চাঁদপুরে কয়েকজন পেশাদার কোচ নিয়োগ দেওয়া হবে। এর ফলে আমাদের ছেলে-মেয়েরা নিয়মিত প্রশিক্ষণের সুযোগ পাবে, যা সাঁতার শিক্ষার প্রসারে বড় ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব পিপিএম, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান শাহিন এবং বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ফাহিম আহমেদ। তারা সবাই চাঁদপুরের সম্ভাবনাময় সাঁতারুদের উৎসাহিত করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের প্রতিযোগিতার আয়োজনের আশ্বাস দেন।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০৬-০৭-২০২৫ ০৪:৫৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 93 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া