মতলব উত্তরে ফরহাদকে গুমের পর হত্যা, আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
২৫ মে, ২০২৬ ০৭:৫১ অপরাহ্ন

  

মতলব উত্তরে ফরহাদকে গুমের পর হত্যা, আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৬-০৭-২০২৫ ০৮:২৭ অপরাহ্ন
মতলব উত্তরে ফরহাদকে গুমের পর হত্যা, আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাতানী গ্রামের জুয়েল রানা ফরহাদকে গুমের পর হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ রোববার (০৬ জুলাই) বিকালে মতলব উত্তর থানার সামনে মানববন্ধনে নিহত জুয়েল ফরহাদের হত্যাকারীদের ফাঁসির দাবী করেন স্বজনেরা।

গত ৩ জুলাই এখলাছপুর এলাকা থেকে নিখোঁজ হন সাতানী গ্রামের ফরহাদ জুয়েল রানা। পরে তার পিতা মোঃ আবুল হাশেম বাদী হয়ে থানায় নিখোঁজ জিডি করেন। ঘটনার পর গত ৬ জুলাই বিকালে হাইমচর উপজেলার নীলকমল থেকে ফরহাদের মৃতদেহ উদ্ধার করে রোববার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

মানববন্ধনে নিহতের স্বজনেরা বলেন, পরিকল্পনা ভাবে ফরহাদ জুয়েল রানাকে হত্যা করা হয়েছে। আসামীরা ফরহাদ জুয়েলকে গুম করে নেওয়ার পরে অজ্ঞাত নাম্বার থেকে ফোন করে ৩০ হাজার টাকা মুক্তিপণ চেয়েছিল। আমরা সাথে পুলিশকে জানিয়েছি। আমরা ফরহাদ হত্যার সব আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি চাই।

এদিকে চাঁদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল বাশার বলেন, এ ঘটনায় হত্যা মামলা রুজু করা হয়েছে। সন্দেহ ভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা দ্রুত ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা করছি।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৬-০৭-২০২৫ ০৮:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 122 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া