শিরোনামঃ
ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ০৭-০৭-২০২৫ ০৪:৩৪ অপরাহ্ন |
জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এনসিপি ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ জুলাই ) সন্ধ্যায় এনসিপির উপজেলা কার্যালয়ে চাঁদপুর জেলা এনসিপির যুগ্ন-সমন্বয়কারী ও ফরিদগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী দেওয়ান শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার প্রধান সমন্বয়কারী মাহবুব আলম।
সভায় বক্তব্য রাখেন এনসিপির উপজেলার যুগ্ন- সমন্বয়কারী সৈকত হোসেন আমিন। এড. আ. জাব্বার, চাঁদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্রনেতা আতিক হোসেন,এনসিপির উপজেলা সমন্বয় কমিটির সদস্য জিহাদুল ইসলাম, নুরুজ্জামান রুবেল, রাজিব হোসেন রাজ, মাহমুদুল হাসান,রাকিব পাঠান,উপজেলা এনসিপি নেতা ফারুকুল ইসলাম,আব্দুর রহমান মিয়াজী, জাহিদুল ইসলাম আনোয়ার,নুর-আলম । সভায় ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া