মৈশাদী ইউনিয়ন যুবদলের সভাপতি সালাউদ্দিন মৃধাকে দল থেকে বহিষ্কার
১২ জুন, ২০২৬ ১২:২০ অপরাহ্ন

  

মৈশাদী ইউনিয়ন যুবদলের সভাপতি সালাউদ্দিন মৃধাকে দল থেকে বহিষ্কার

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৯-০৭-২০২৫ ১২:১০ পূর্বাহ্ন
মৈশাদী ইউনিয়ন যুবদলের সভাপতি সালাউদ্দিন মৃধাকে দল থেকে বহিষ্কার
চাঁদপুর জেলাধীন চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন মৃধাকে মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি পদ থেকে বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) চাঁদপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো: ইউসূফ মিয়াজী স্বাক্ষরিত চিঠি তে তাকে মৈশাদী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন মৃধা কে বহিস্কার করা হয়।

এতে বলা হয়, ৬নং মৈশাদী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন মৃধা কে মাদকের সাথে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির পদ সহ দল থেকে বহিষ্কার করা হল।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমতিক্রমে চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক এডভোকেট নরুল আমিন খাঁন আকাশ ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বহিষ্কার নেতার কোন ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল নেতৃবৃন্দকে তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রধান করা হয়েছে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৯-০৭-২০২৫ ১২:১০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 156 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া