ফরিদগঞ্জে গুপ্টি ইউনিয়নের বন্ধ হয়ে থাকা স্বাস্থ্যকেন্দ্র পুনঃসক্রিয় করলো যৌথবাহিনী
২৫ মে, ২০২৬ ০৭:৪৮ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে গুপ্টি ইউনিয়নের বন্ধ হয়ে থাকা স্বাস্থ্যকেন্দ্র পুনঃসক্রিয় করলো যৌথবাহিনী

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৯-০৭-২০২৫ ১০:৪০ পূর্বাহ্ন
ফরিদগঞ্জে গুপ্টি ইউনিয়নের বন্ধ হয়ে থাকা স্বাস্থ্যকেন্দ্র পুনঃসক্রিয় করলো যৌথবাহিনী
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে বন্ধ হয়ে থাকা সরকারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পুনরায় চালুর লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (৮ জুলাই) রাতে পরিচালিত অভিযানে ৫ নং গুপ্টি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি স্থানীয় কিছু দুস্কৃতিকারীর দ্বারা তালাবন্ধ অবস্থায় পাওয়া যায়, যা জনস্বাস্থ্যসেবার ক্ষেত্রে চরম বাধা সৃষ্টি করছিল।

অবস্থার গুরুত্ব বিবেচনায় যৌথ বাহিনী ও ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের উপস্থিতিতে অবৈধ তালা অপসারণ করা হয় এবং স্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় জনগনের জন্য উন্মুক্ত গোষণা করা হয়।

পাশাপাশি সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে চালু রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৯-০৭-২০২৫ ১০:৪০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 106 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া