শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৯-০৭-২০২৫ ১০:৫১ পূর্বাহ্ন |
বুধবার (৯ জুলাই) পরিচালিত যৌথ অভিযানে শাহরাস্তি উপজেলার কাজির কামতা এলাকা থেকে মাদক কারবারি মোঃ মানিক (৩০) কে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নিকট থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তারকৃত ব্যক্তির শাহরাস্তি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া