শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৯-০৭-২০২৫ ০৩:১৩ অপরাহ্ন |
এর আগে মঙ্গলবার (৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
# যেভাবে ফল জানা যাবে:
শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে প্রতিষ্ঠানভিত্তিক ফল জানতে পারবে। সেজন্য প্রতিষ্ঠানপ্রধানদের বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ইআইআইএন নম্বর ব্যবহার করে ‘রেজাল্ট কর্নার’ থেকে ফল ডাউনলোড করতে হবে। একই সঙ্গে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে। এ ছাড়া এসএমএসের মাধ্যমে ফল জানতে টেলিটক সিম ব্যবহার করে ১৬২২২ শর্টকোডে নির্ধারিত ফরম্যাটে বার্তা পাঠিয়ে ফল জানা যাবে।
# খাতা চ্যালেঞ্জ করা যাবে ১১ জুলাই থেকে টেলিটকে:
ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ পাবে। খাতা পুনর্নিরীক্ষণের জন্য এসএমএসের মাধ্যমে ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও টেলিটকের মাধ্যমে জানা যাবে।
পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করার নিয়ম: রেজিস্ট্রেশন নম্বর <স্পেস> বোর্ডের নাম (ইংরেজি প্রথম তিন অক্ষর) <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক সাবজেক্ট কোডের ক্ষেত্রে কমা (,) ব্যবহার করতে হবে, যেমন- ১০১, ১০২, ১০৩।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া