শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০৭-২০২৫ ১২:৫৭ অপরাহ্ন |
বুধবার (৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে উপজেলা সদরের হামিদিয়া জুট মিলস্ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।
গ্রেপ্তারকৃত কিশোর গ্যাং সদস্যরা হলেন—জুট মিলস্ এলাকার রবিউল আহমেদ (২১), মাইনুদ্দিন খান (২৫), বিল্লাল কাজী (২৪), কাজী পলাশ (২০), হৃদয় হোসেন (২৩) এবং শফিকুল ইসলাম (২২)।
লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, ‘স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে জুট মিলস্ এলাকায় যৌথ অভিযান চালিয়ে হাজীগঞ্জ থানার তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি ছুরি, একটি চাইনিজ কুড়াল এবং স্থানীয়ভাবে তৈরি তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেপ্তারকৃতদের হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
উল্লেখ্য, গেল বছরের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া