চাঁদপুরের ৩ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৭ মাদক কারবারি গ্রেপ্তার
১১ জুলাই, ২০২৬ ১১:০০ অপরাহ্ন

  

চাঁদপুরের ৩ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৭ মাদক কারবারি গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১০-০৭-২০২৫ ০২:৩৪ অপরাহ্ন
চাঁদপুরের ৩ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৭ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় পৃথক যৌথ অভিযান চালিয়ে ৭ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে সদর আর্মি ক্যাম্প থেকে এই তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে হাজীগঞ্জ উপজেলার টোরাগড় এলাকা থেকে গ্রেপ্তর করা হয় মাদক কারবারি পলি বেগম (২৮) কে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট।

একই উপজেলায় রাত সোয়া ১২টার দিকে টোরাগড় এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এ সময় উপজেলা ২০পিস ইয়াবা ট্যাবলটসহ গ্রেপ্তার হয় মাদক কারবারি শামীম হোসেন (২২)।

এছাড়াও হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পুরাতন ভবনে রাতে অভিযান পরিচালনা করে মাদক সেবনকারী হিরণ (৩৫), রাশেদ (২৫) ও শফিউল আলম (৩৫) কে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে শাহরাস্তি উপজেলার কাজির কামতা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয় মাদক কারবারি মো. মানিক (৩০)। তার কাছ থেকে উদ্ধার হয় ২০ পিস ইয়াবা ট্যাবলেট।

এছাড়াও একই রাতে সদর উপজেলার গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি সুজন (৩১) কে। তার কাছ থেকে উদ্ধার হয় ৬০পিস ইয়াবা ট্যাবলেট।

অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য স্ব স্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০৭-২০২৫ ০২:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 118 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া