শাহরাস্তিতে ৪টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
১৯ মে, ২০২৬ ০৩:০৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

শাহরাস্তিতে ৪টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১১-০৭-২০২৫ ০৩:৪৭ অপরাহ্ন
শাহরাস্তিতে ৪টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার সাহেব বাজার শুক্রবার (১১ জুলাই) ভোর ৪টার দিকে চারটি দোকানে আগুন লেগে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি।

ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস আশার পূর্বে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা চালিয়ে গেছেন ,তারপর সাহেব বাজারের স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ফায়ার সার্ভিসে কল দিলে পরবর্তীতে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার মোঃ মাহফুজুর রহমান এর নেতৃত্বে গাড়ি এসে ৪টির দোকানের আগুন নিভাতে সক্ষম হয়।

দোকানের মালিক সুজন জানান, তার কাপড়ের দোকানে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল ছিল পুরো দোকান পুড়ে ছাই হয়ে গেছে এবং সে কিস্তির মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছিল দোকান পুড়ে যাওয়ায় প্রায় নিঃস্ব হয়ে গেছে সুজন, সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে সে আবারো পুনরায় ব্যবসা করার জন্য আবেদন জানিয়েছেন।

অপরদিকে মিম সুইটস মিষ্টির দোকানেও আগুন লেগে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকানের মালিক মোস্তাকিম জানিয়েছেন ।

আর এক দোকানদার গোলাম মোস্তফা ভুইয়া তার মুদি দোকান সেখানেও আগুন লেগে ৫০ থেকে ৬০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে বলে তিনি জানিয়েছেন।

ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের দোকানও আগুন লেগেছে, তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তিনি তা এখন নির্ণয় করতে পারেনি আগুন লাগায় ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত সবাই ।

এ বিষয়ে শাহরাস্তি উপজেলা স্থানীয় প্রশাসন ও সরকারিভাবে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১১-০৭-২০২৫ ০৩:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 121 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া