চাঁদপুরে এসএসসি পরীক্ষার রেজাল্টে ধসঃ বাস্তব মূল্যায়ন নাকি শিক্ষা ব্যবস্থার দুর্গতি?
০১ জুন, ২০২৬ ০৪:৫৬ অপরাহ্ন

  

চাঁদপুরে এসএসসি পরীক্ষার রেজাল্টে ধসঃ বাস্তব মূল্যায়ন নাকি শিক্ষা ব্যবস্থার দুর্গতি?

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১১-০৭-২০২৫ ০৭:৫৫ অপরাহ্ন
চাঁদপুরে এসএসসি পরীক্ষার রেজাল্টে ধসঃ বাস্তব মূল্যায়ন নাকি শিক্ষা ব্যবস্থার দুর্গতি?
সারাদেশের ন্যায় চাঁদপুর সদর উপজেলার ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার ফলাফলে ধস নেমেছে। চাঁদপুর সদরের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫ হাজার ৩৪ জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, কৃতকার্য হয় ৩ হাজার ১৪৬ জন, জিপিএ-৫ পেয়েছে ৩৫৮ জন, পাশের হার ৬২.৫০%।

ফলাফল দিক থেকে শহরের মাধ্যমিক বিদ্যালয়গুলোর ফলাফল সন্তোষজনক ইউনিয়ন পর্যায়ের স্কুলগুলোর শিক্ষার্থীদের ফলাফলে অকৃতকার্যতার হার বৃদ্ধি পেয়েছে।

ফলাফলের দিক থেকে তলানিতে থাকা সফরমালী উচ্চ বিদ্যালয়, জনতা উচ্চ বিদ্যালয়, লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয় ও হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়সহ আরো কয়েকটি বিদ্যালয়ের অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতবছরের তুলনায় অনেক খারাপ করেছে। শিক্ষকদের অবহেলা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অদূরদর্শীতাকে দায়ী করেছেন অনেক অভিভাবক।

জনশ্রুতি আছে, শিক্ষকরা শিক্ষার্থীদের শাসন করলে অভিভাবকরা শিক্ষকের বিরুদ্ধে বিচার দরবার বসান। এজন্য শিক্ষকরা শিক্ষার্থীদের শাসন করতে ভীতিকর অবস্থার মধ্যে পড়েন।

এছাড়া বিগত সরকার পতনের পর থেকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অকেজো হয়ে পড়েছে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, সরকার পতনের পর বিভিন্ন দলের স্থানীয় নেতারা বিদ্যালয়গুলোতে তাদের প্রভাব বিস্তারের ফলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশে সংকট সৃষ্টি হয়েছে। যার ফলে এসএসসি পরীক্ষার ফলাফলে ধস নেমেছে।

শিক্ষাবিদরা বলছেন, শিক্ষার্থীরা মুখস্তভিত্তিক শিক্ষার মধ্যে আটকে আছে। এজন্য শিক্ষকরাও দায়ী। তারা শিক্ষার্থীদের যথাযথভাবে মোটিভেট করতে পারছেন না। ফলে সৃজনশীল চিন্তাধারার যে বিকাশ প্রয়োজন, সেটি হচ্ছে না।

শিক্ষা ব্যবস্থার এই সংকট প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত বিস্তৃত। প্রাথমিকের ভিত্তি যদি শক্ত না হয়, তাহলে এসএসসি বা এইচএসসিতে ভালো ফল করা সম্ভব নয়। আর ভালো ফলাফলের জন্য দরকার ভালো শিক্ষক। পাশাপাশি কীভাবে শিক্ষার্থীদের আরও কার্যকরভাবে পড়ানো যায়, সেই বিষয়েও গভীর গবেষণার প্রয়োজন রয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১১-০৭-২০২৫ ০৭:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 203 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া