হাইমচরে মেঘনা থেকে অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার
১৯ এপ্রিল, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

হাইমচরে মেঘনা থেকে অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১২-০৭-২০২৫ ০১:২১ অপরাহ্ন
হাইমচরে মেঘনা থেকে অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার
হাইমচরের নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি কর্তৃক একটি অজ্ঞতানামা মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) নীলকমল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক উকিলকান্দি গ্রামের পূর্ব পাশে মেঘনা নদী হতে ভাসমান অবস্থায় এ মরদেহটি উদ্ধার কর হয়৷ মরদেহটি পুরুষের, বয়স অনুমান ৩০ বছর।

এস আই কাজল চন্দ্র মজুমদার সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্যে মেডিকেল অফিসার, ফরেনসিক বিভাগ, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে নীলকমল নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ কংকন কুমার বিশ্বাসকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, অজ্ঞাতনামা লাশ শনাক্ত করার চেষ্টা অব্যাহত আছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্যে মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের ঠিকানা পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১২-০৭-২০২৫ ০১:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 196 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া