শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১২-০৭-২০২৫ ০৪:১১ অপরাহ্ন |
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, সড়কের পাশের একটি ভবনের পানি নিস্কাশনের পাইপ ভেঙে যাওয়ায় এবং লিকেজের কারণে প্রতি কয়েকদিন পরপর রাস্তায় পানি জমে যায়। এতে রাস্তায় তৈরি হচ্ছে নতুন নতুন ছোট বড় গর্ত। বৃষ্টির সময় বা একটু ভারী বৃষ্টি হলেই পুরো সড়কটি কাদা পানিতে পরিণত হয়। একদিকে রাস্তার কাদা, অন্যদিকে পানির গর্তের কারণে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে প্রতিনিয়ত।
এই সড়ক দিয়েই প্রতিদিন চাঁদপুর সরকারি হাসপাতাল, চাঁদপুর প্রেসক্লাব, কালেক্টরেট স্কুল, আল আমিন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে থাকেন। স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ, রোগী ও সাধারণ পথচারীরা যাতায়াত করেন।
কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ না থাকায় ভোগান্তি বেড়েই চলেছে। ব্যবসায়ীরাও জানিয়েছেন, রাস্তায় কাদা-পানি জমে থাকার কারণে ক্রেতারা দোকানে আসতে অনীহা প্রকাশ করছেন, এতে ব্যবসায় ক্ষতিও হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন, প্রতিদিন কাদার কারণে দোকান পরিষ্কার করতে হিমশিম খেতে হয়। ক্রেতারা আগের মতো আর আসে না। আমরা অনেকবার অভিযোগ করেছি, কিন্তু সমাধান হয়নি।
এলাকাবাসীর দাবি, পৌরসভার উচিত দ্রুত ওই ভবনের পানি নিস্কাশনের পাইপ মেরামত করে সঠিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা এবং রাস্তার পুনর্নির্মাণ বা সংস্কার করা। কেননা চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই সড়কের এমন বেহাল অবস্থা শুধু ভোগান্তিই নয়, শহরের সৌন্দর্য এবং সুনামকেও ক্ষুণ্ণ করছে।
স্থানীয়রা জানান, এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে বর্ষা মৌসুমে দুর্ভোগের মাত্রা ভয়াবহ আকার ধারণ করবে। তাই চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জনগণের এই দীর্ঘদিনের কষ্ট লাঘব করা হোক।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া