শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১২-০৭-২০২৫ ১০:৩৩ অপরাহ্ন |
শনিবার (১২ জুলাই) বিকেলে পৃথকভাবে চাঁদপুর শহরের বাইতুল আমির চত্বরে জামায়াতে ইসলাম সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। এ ছাড়া শহরে সাধারণ শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিল করেছে।
বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন, সারাদেশে খুন, রাহাজানি, চাঁদাবাজি, ধর্ষণ বৃদ্ধি পেয়েছে। দিনের আলোয় একজনকে রাস্তায় ফেলে হত্যা করা হচ্ছে। মসজিদে ঢুকে খতিবকে হামলা করে হত্যার চেষ্টা হচ্ছে, এগুলো কীসের আলামত। আমরা অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। না হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
জামায়াতের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাহ হোসাইন মিয়াজী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান মিয়া, উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহাজাহান খান
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া