শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১২-০৭-২০২৫ ১০:৫১ অপরাহ্ন |
শনিবার (১২ জুলাই) সকালে ওই সড়কের ডুমুরিয়া দিঘির পাড়ে এ ঘটনা ঘটে । নিহত দুলাল হোসেন চাঁদপুর সদর বাগাদি ইউনিয়নের ঘাসিপুর গ্রামের মৃত শাহ জাহান খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, কচুয়া উপজেলার ডুমুরিয়া দীঘিরপাড় কচুয়া টু হাজীগঞ্জ সড়কের গাইড ওয়াল নির্মাণ কাজে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচ করতে গিয়ে বিদ্যুৎ এর সুইচ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টেঘটনাস্থলে মৃত্যু বরন করেন।
স্থানীয়রা জানান,সড়কের নির্মাণ কাজে নিম্নমানের বৈদ্যুতিক তার ব্যবহার করায় শ্রমিক দুলাল মিয়া পানির মটরের সুইচ দিতে গেলে বৈদ্যুতিক শর্টে পুরো শরীর পুড়ে ছাই হয়ে যায়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম জানান, উভয় পক্ষের মাঝে সমাঝোাতায় শ্রমিকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া