শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৩-০৭-২০২৫ ০২:৪৬ অপরাহ্ন |
রোববার (১৩ জুলাই) এক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১৪ জুলাই থেকে আরো ৬০ দিন পর্যন্ত তারা সারাদেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশন্ড কর্মকর্তারা (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তারাসহ)।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৩০ সেপ্টেম্বর প্রথমে দুই মাসের জন্য এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছিলো। পরে তা ধাপে ধাপে বাড়ানো হয়। সবশেষ দুই মাস বাড়ানো হলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, কর্মকর্তারা ‘ফৌজদারী কার্যবিধির, ১৮৯৮’ -এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া