শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৩-০৭-২০২৫ ০৩:৪৯ অপরাহ্ন |
রোববার (১৩ জুলাই) সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের দক্ষিণ বদরপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুই সন্তানের জননী ওই গৃহবধূ অটোরিকশাচালক জাকির হোসেনের স্ত্রী। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে থানা পুলিশ।
মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ইউনুছ পাটওয়ারী বলেন, 'এলাকার বিভিন্ন এনজিও থেকে নাজমা বেগম ও জাকির হোসেন দম্পতি ঋণ গ্রহণ করেছেন। জাকির হোসেন অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
একসময় ভালোভাবে সংসার চললেও বর্তমান আগের মতো রোজগার নেই, পরিবার চালাতেই হিমশিম খেতে হচ্ছে তাঁকে। একদিকে পরিবারের আর্থিক অসচ্ছলতা, অন্যদিকে এনজিওর ঋণের চাপ। এনজিওর কর্মীরা বিভিন্ন সময়ে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে ঋণের টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করেন। এ নিয়ে পারিবারিক কলহ সৃষ্টি হয়।
রোববার সকালে পরিবারে সবাই যখন বাইরে ছিল, সবার অগোচরে নাজমা বেগম নিজেদের বসতঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দেন। কিছুক্ষণ পর তাঁর স্বামী বাড়িতে এসে দেখেন নাজমা বেগমের মরদেহ ঝুলে আছে। এ সময় তিনি ডাক-চিৎকার দিলে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেয়।'
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, খবর পেয়ে নাজমা বেগম নামে ওই গৃহবধূর স্বামীর বসতঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া